Wednesday , 20 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১, জাল নোট উদ্ধার ​রাজশাহী

প্রতিবেদক
sonynews
August 20, 2025 9:42 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল ও জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী একটি প্রতারক চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে জাল নোটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

​মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ​র‍্যাব-৫, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অসাধু চক্র টাকার বান্ডিলের মাঝে নকল ও জাল নোট রেখে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

​অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার জাল নোট ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শহিদুল জানান যে, তিনি একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে জাল নোট প্রস্তুত ও বিতরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি’র রেল স্টেশনে শিক্ষার্থীদের অবরোধ, আটকা পড়েছে ৬টি ট্রেনের যাত্রী

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ

ধানখেতে অজ্ঞাত নারীর নগ্ন মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে অপহরণ মামলার মূলহোতা গ্রেপ্তার

নগরীতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ 

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত লোহা গড়ায় ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত