মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২১, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ অগ্রগতি ও পর্যালোচনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে নগরভবনের কমান্ড এন্ড কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ আল মামুন।
সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব বলেন, রাজশাহী মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অধীনের প্রতিষ্ঠানসমূহ সরাসরি নাগরিকদের সাথে কাজ করে। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। পরে তিনি নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পবায় নদীর ধারে মিল্ল ভ্যানচালকের লাশ

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম স্থগিত

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ

৩০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাই ভোটারদে কেন্দ্রে নিয়ে আসবেন; ৬০ শতাংশ ভোট কাস্ট হবে: লিটন

রাজশাহীতে ভল্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমণ মাদক, স্বর্ণালংকার ও নগদ টাকা, আটক ১

বিদায় নেয়ার জন্য প্রস্তুত আমি: শেখ হাসিনা

বিদায় নেয়ার জন্য প্রস্তুত আমি: শেখ হাসিনা

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

The same WordPress template might eventually be

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান