শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধানখেতে অজ্ঞাত নারীর নগ্ন মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৮, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে পবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম আরও জানান, সিআইডি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসসায়ী গ্রেপ্তার

Everyday Urban Concrete Jungle

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

হুন্ডি সিন্ডিকেটের প্রধান রাজশাহীর মুকুল ধরা পড়েছেন কক্সবাজারে

পরিবেশ দূষণের কবলে চাঁপাইনবাবগঞ্জ : শিল্পবর্জ্যে বিপর্যস্ত জনজীবন

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন