বুধবার , ৮ মার্চ ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৮, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাহাবুব ইসলাম: রাজশাহীতে অটোরিকশা ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) দুপুরের দিকে নগরীর অদূরে কাটাখালীর মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানচালক রাহাত আলী ও যাত্রী রিনা বেগম। এদের মধ্যে রিনা বেগমের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামে ও রাহাত আলীর বাড়ি রাজশাহীর পবার পারিলা গ্রামে। স্থানীয়দের বরাত দিয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, বুধবার দুপুরের দিকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে পুঠিয়ার বেলপুকুরের দিক থেকে আসছিলেন রাহাত ও রিনা বেগম। অপরদিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি বেলপুকুরের দিকে যাচ্ছিলো।

পথে মোসলেমের মোড় এলাকায় পৌঁছলে অটোরিকশা ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাহাত ও রিনা দুইজনই গুরুতর আহন হন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে অটোরিকশাচালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু

রাজশাহীতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে হত্যা

রাজশাহীতে লিফটে আটকা পড়ে ২৫ শিশু: ঘণ্টাব্যাপী উৎকণ্ঠার পর নিরাপদে উদ্ধার

রাজশাহী স্টেডিয়ামের অভিষেকে জয়: শারমিনের ব্যাটে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ নারী দল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযার নামাজ অনুষ্ঠিত

রাজশাহীতে ছেলের মারধরে মায়ের মৃত্যু: দেখতেও আসেনি কেউ

আগামী ১ জুন ৬৬ হাজার ৫১৩ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন প্লে ল্যান্ডের শুভ উদ্বোধন ৪ এপ্রিল