Tuesday , 23 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ছেলের মারধরে মায়ের মৃত্যু: দেখতেও আসেনি কেউ

প্রতিবেদক
সনি নিউজ
May 23, 2023 5:56 pm

স্টাফ রিপোর্টার:মারা গেছেন রাজশাহীর সেই হতভাগা মা মালতি (৬৫)। ছেলের পিটুনিতে তার বুকের হাগ ভেঙে গিয়েছিল।
মৃত্যুর আগে তো তাকে দেখতে কেউ আসেননি; পরেও আসেননি কেউ।

সোমবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল নুপুর। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৩ মে) রাতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন- ‘অবশেষে ২৩/০৫/২০২৩ তারিখ রাত ২টার সময় নিজ ছেলের আঘাতে আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের Geriatric ICU তে ভর্তি সেই মা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন, Pathology, G.Surgery , NeuroSurgery, Transfusion Medicine বিভাগসহ সকলের আন্তরিক সহযোগিতায় Geriatric ICU এর চিকিৎসক, নার্স, ও অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ সেবা দিয়েছে। গত ১৬/০৫/২৩ তারিখে Geriatric ICU তে ভর্তি হবার পর থেকে সকল প্রকার খরচ, তরল খাবার, সবকিছুই আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা করেছে। Inj. Human Albumin এর মত দামী ঔষধ সরকারিভাবে সরবরাহ না থাকলেও উনাকে প্রয়োগ করা হয়েছিল।

উনার মৃত্যুতে আইসিইউর সকলেরই মন খারাপ। ভারতে বসবাসরত তার অন্য ছেলেকে খবর দেবার ব্যবস্থা নিয়েছিলাম। শেষ পর্যন্ত সেও মাকে দেখতে আসেনি। সরকারি বিধি অনুযায়ী, হাসপাতালের মর্গে উনাকে রাখা হয়েছে। ’

গত ৯ মে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যায় মালতি। এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মুমূর্ষু অবস্থায় তিনি এতদিন আইসিইউতে ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী

তানোরে র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হোটেল কক্ষে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ মখদুম থানা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল

রাজশাহী নগরীতে ২৩৬ বোতল ফেনসিডিল জব্দ,  গ্রেপ্তার ১

স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

লালপুরে অপহরণ মামলা: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার