শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৯, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৪ কেজি গাঁজাসহ মো: সাইফুল ইসলাম (২৯) নামের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ।

গতকাল ১৮ এপ্রিল রাত ১০টার দিকে বেলপুকুর থানাধীন বাঁশপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে।

পলিশ জানায়, গতকার বেলপুকুর থানার একটি টিম মাদক বিরোধী অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেলপুকুর থানার বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি মটর সাইকেলে করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের নেতৃত্বে এসআই রিমন হোসাইন ও তাঁর টিম রাত সোয়া ১০ টায় বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় তাঁরা সন্দেহজনক মোটর সাইকেলটি আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি সাইফুলকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত গাঁজা বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন