মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী স্টেডিয়ামের অভিষেকে জয়: শারমিনের ব্যাটে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ নারী দল

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২১, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কা-বাংলাদেশ নারী দলের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের। ঐতিহাসিক দিনটি জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল।

ম্যাচটা কঠিন করে জিতেছে বাংলাদেশ। ২০৬ রানের লক্ষ্যে ৩৪ রানের মধ্যে হারিয়ে বসে ৩ উইকেট। তার পর ধাক্কা সামাল দেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। ৭৮ রানের জুটি গড়েন তারা। মোস্তারি ৪১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে শারমিনের সঙ্গে জুটি গড়েন স্বর্ণা আক্তার। সেখানেও তারা যোগ করেন ৭৮ রান। শারমিন ৮৬ রানে ফিরলে ভাঙে জুটি। তার ১২৭ বলের ইনিংসে ছিল ১৩টি চার। তার পরই নাটকীয়ভাবে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। ১৯৯ রান থেকে ১ রান যোগ করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ! ২০০ রানে সপ্তম উইকেট পড়লেও পরে অবশ্য আর কোনও বিপদ হতে দেয়নি তারা। ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

লঙ্কান দল প্রথমে টস জিতে ব্যাট করেছে। ৯ উইকেটে তারা সংগ্রহ করে ২০৫ রান। যার পেছনে ভূমিকা রাখে হানসিমা করুনারত্নে ও ইমেশা দুলানির ফিফটি। হানসিমা করেন সর্বোচ্চ ৫৪, ইমেশা করেন ৫২। এছাড়া কাভিশা দিলহারি, হাসিনি পেরেরা উল্লেখযোগ্য ৩০ ও ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নেন রিতু মনি। ৩৮ রানে দুটি নেন নাহিদা আক্তার। একটি করে নেন মারুফা আক্তার, রাবেয়া খাতুন ও সোবহানা মোস্তারি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এমপি মিলনকে মোহনপুর উপজেলা প্রশাসনের সংবর্ধনা

বিএমডিএ ঘিরে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজনৈতিক নেতা -কর্মীদের জাসদে যোগদান

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

রাকসু নির্বাচন সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন