বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে আটক করে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শামীমা সীমা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারী গ্রুপ ‘সংগ্রাম’-এর নেতৃত্ব দিতেন। এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের সময় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি নেন। তবে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি আর চাকরিতে যাননি।

জানা যায়, নগরীর গোলপাহাড় এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু লোকজন তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বিক্ষুব্ধ কিছু লোকজন চবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর আলোচিত রাজনৈতিক ‘ব্রাহ্মণ’: টিটু গ্রেপ্তার, উঠে আসছে কালো অধ্যায়

ফ্যাসিবাদী সরকার ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম

বায়ু শক্তির ওপর রুয়েটে তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন বাংলাদেশি গবেষক রাজশাহীর লায়লা নাহার

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Everything You Wanted to Know About Business and Were Too Embarrassed to Ask

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক: আইএসপিআর