বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৮, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রচলিত আইনেই চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন।

তার গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা এখন কুমিরের কান্না কাঁদছেন। অন্যদিকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বার বার বিবৃতি দিচ্ছে।
অথচ যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি? যেদিন ভারতের বাধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিলো সেদিন তাদের পররাষ্ট্র দপ্তর তো কোন বিবৃতি দেয়নি?
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের বেদিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে আজ অংশ নেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল।

তাই বিষয়টি ভেবে দেখতে হবে তারা কী চায়।
তিনি বলেন, ৭ নভেম্বর হচ্ছে সেই দিন, যেদিন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। ৭ নভেম্বরের বিপ্লবের ওপর ভিত্তি করেই ৫ আস্টের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ।

রিজভী বলেন, আমরা পিণ্ডি থেকে মুক্ত হয়েছিলাম দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে, এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাঈদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কীভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।

অনুষ্ঠানে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ, রাবি ছাত্রদল এবং জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নানিকে হত্যা পর মাটিতে পুতে ফেলার অভিযোগ,নাতি আটক

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে দুই বস্তা ফেন্সিডিল সহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে ডেভিল হান্টের ৭ জনসহ গ্রেপ্তার ১৫

বঙ্গে নিষিদ্ধদ্য কেরালা স্টোরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ—রাজশাহীতে গ্রেপ্তার যুবক