Tuesday , 29 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের বিশ্রামের প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ

প্রতিবেদক
সনি নিউজ
November 29, 2022 6:20 pm

নিজস্ব প্রতিবেদকঃ  আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহীতে বিএনপির গণসমাবেশের জন্য নগরীর
ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
ব্যবহারের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে তার আগেই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের বিশ্রাম ও রাতযাপনের জন্য মাঠের একপাশে প্যান্ডেল তৈরি করা হচ্ছিল; গতকাল মঙ্গলবার তা ভেঙে দিয়েছে পুলিশ। নির্মাণাধীন এই প্যান্ডেলে অন্তত ৫০ হাজার নেতাকর্মীর থাকার ব্যবস্থা করা হচ্ছিল। ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের
ব্যক্তিগত সহকারী ও গণসমাবেশের মঞ্চ উপ-কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, গণসমাবেশে ব্যাপক লোকসমাগম ঠেকাতে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সে কারণে তার আগেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা রাজশাহী
আসবেন। তাদের বিশ্রাম ও রাতযাপনের জন্য মাদ্রাসা মাঠের একপাশে প্যান্ডেল তৈরি
করা হচ্ছিল; গতকাল মঙ্গলবার বিকেলে তা ভেঙে দিয়েছে পুলিশ। তিনি জানান, ধর্মঘটের আগেই একাধিক জেলা থেকে বিএনপির অন্তত ৫০ হাজার নেতাকর্মীরা জশাহীতে ঢুকবেন। তাদের এ মাঠেই থাকার ব্যবস্থা করা হচ্ছিল।

আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব জানান, মাদ্রাসা মাঠে সমাবেশের জন্য
আবেদন করা হয়েছিল। সে প্রেক্ষিতে গত সোমবার বিকেলে রাজশাহী জেলা
প্রশাসক ১ ডিসেম্বর থেকে মাঠ ব্যবহারের অনুমতি দেন। তবে সমাবেশ ও মাইক ব্যবহারের জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের অনুমতি এখনো মেলেনি। তবে আশ্বাস পেয়েছেন তারা।পুলিশ জানিয়েছে, বিএনপিকে নির্ধারিত মাঠেই সব কিছু করতে হবে। অনুমোদিত জায়গায় কিছু করতে পারবে না। তবে নিয়মের বাইরে কিছু করা হলে পুলিশ তা বন্ধ করে দেবে।
রাজশাহী জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, হাজী মুহম্মদ মহসীন সরকারি
উচ্চবিদ্যালয়ে পরীক্ষা চলমান। তাই পরীক্ষা চলাকালে ওই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার সুযোগ নেই। পরীক্ষা শেষ হলে ১ ডিসেম্বর থেকে মাঠে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আর বিএনপি ৩ ডিসেম্বরই শুধু মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছে বলে
সূত্রটি জানিয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

যমুনায় উঠছেন তারেক রহমান, ইউনূস ছাড়ছেন আজ

জনসেবার এক উজ্জ্বল নক্ষত্রের পতন: রাজশাহীর কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই

“নওগাঁর ডাহুকা গ্রামে ওয়াকফ্ সম্পত্তি দখল নিয়ে ভূমি দস্যুদের তাণ্ডব, পরিবারের নিরাপত্তা হুমকির মুখে”

রাজশাহীতে গেল ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

আউটসোর্সিং বাতিল ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন

নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম