রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোর পৌরসভায় নীতিমালা লঙ্ঘন করে সার ব্যবসা ডিলারের  

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ৬, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোর পৌরসভার বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স মোল্লা টেড্রার্সের বিরুদ্ধে সার বিপণন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি তানোর পৌরসভার মধ্যবর্তী স্থান পৌর সদরে বিসিআইসি সার ডিলারের দোকান করা হোক। কিন্তু রহস্যজনক কারণে কৃষকদের সেই দাবি কৃষি বিভাগ আমলে নিচ্ছেন না। এদিকে বোরো মৌসুমের আগেই তানোর পৌর সদরে বিসিআইসি সার ডিলার মেসার্স মোল্লা টেড্রার্সের দোকান স্বানান্তর করার দাবিতে, গত ৩ আগষ্ট বৃহস্পতিবার প্রায় অর্ধশতাধিক কৃষকের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ ডাকযোগে স্থানীয় সাংসদ, শিল্প মন্ত্রণালয, রাজশাহী জেলা প্রশাসক(ডিসি) ও আঞ্চলিক পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বরাবর প্রেরণ করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

সুত্র জানায়, সার বিপণন নীতিমালায় বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কৃষকের সুবিধার কথা বিবেচনা করে। সংশ্লিষ্ট এলাকার মধ্যবর্তী স্থানে ডিলারকে ব্যবসা করতে হবে। যাতে ওই এলাকার কৃষকেরা সার উত্তোলনে সমান সুযোগ পায়। কিন্তু তানোর পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স মোল্লা টেড্রার্স নীতিমালা লঙ্ঘন করে পৌরসভার শেষ প্রান্ত এক নম্বর ওয়ার্ডের তালন্দ বাজারে সার ব্যবসা করছেন। এতে পৌরসভার ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডের কৃষকেরা চরম বিপাকে পড়েছে। কারণ এসব এলাকার কৃষকদের এক বস্তা সার নিতে যেমন অনেক কর্মসময় ব্যয় হয়, তেমনি এক বস্তা সারের জন্য ৫০ টাকা ভাড়া দিতে হয়। অথচ তানোর পৌর সদরে ডিলারের দোকান হলে কৃষকদের এমন হয়রানি হতে হতো না। এমনকি ডিলারের দোকান অধিকাংশ সময় খোলা থাকে না।

এতে দুরদুরান্তের কৃষকদের সার নিতে এসে হয়রানির শিকার হয়। এছাড়াও বিসিআইসি ডিলার সাব ডিলারদের কাছে সার বিক্রি করবেন এবং সাব ডিলারগণ কৃষকদের কাছে সার খুচরা বিক্রি করবেন। কিন্তু অভিযোগ রয়েছে, মোল্লা টেড্রার্স সাব ডিলারদের কাছে নিয়মিত সার বিক্রি করেন না। তানোর পৌর সদরের কৃষক রুস্তম আলী, আব্দুস সালাম ও আক্তার হোসেন বলেন,যখন যে সারের প্রয়োজন হয় তখন ডিলারের কাছে সেই সারের সংকট দেখা দেয়। আবার বেশী দাম দিলে তার কাছেই সার মিলে। বললেই বলে বরাদ্দের সার নাই। তাই বাইরে থেকে বেশী দামে এনে তো কম দামে বিক্রি করা যায় না। কৃষকের সুবিধার কথা বিবেচনা করেই বাইরে থেকে সার আনা হয়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে জানতে চাইলে মেসার্স মোল্লা টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলী বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়মানুযায়ী সার ব্যবসা করছেন। তিনি বলেন, তার সামনে এসে কোনো কৃষক অনিয়মের কোনো কথা বলতে পারবে না।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় নৃশংস হত্যাকাণ্ড: জমির লোভে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার ৩

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের দুই যুগ, অবশেষে মুক্তি

বিএডিসি কর্মকর্তার আলুবীজ দূর্নীতি, সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠিত

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!

প্রস্তুতি সম্পন্ন, ১৮ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন

রাজশাহীতে বিক্রেতায় চুরি করলেন তার মোটরসাইকেল, অবশেষে গ্রেফতার

মতিহারে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে লাখ টাকা ছিনিয়ে নিলেও মামলা নেয়নি ওসি

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার