শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন পুতুল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না।

বাবার মৃত্যুর পর হারানো আসনটি পুনরুদ্ধার করার পর বিজয়ী পুতুল বলেন, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের।

তিনি নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

ছিনতাইকারীর হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলেজের শিক্ষার্থী

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত?

‘মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহীর উপজেলাগুলোতে ব্যালট পেপার পৌঁছেছে

নারীর টোপে ব্যবসায়ী খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা

নারীর টোপে ব্যবসায়ী খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা