মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকা না পেয়ে স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।
তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আনিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, আহত গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে ৪১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মী সাওন মারা গেছেন

১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনতার হাতে আটক: চন্দ্রিমা থানায় হস্তান্তর

চাঁদা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি: চার পুলিশ প্রত্যাহার

রাসিক প্রশাসক রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা

এই আন্দোলন দিয়ে সরকার পতন সম্ভব না: লিটন

সন্ত্রাসী কর্মকান্ডে জড়ালে বিএনপি- জামায়াতকে ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী