রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রাণ আরএফএল’র যাত্রা শুরু টিউবওয়েল থেকে

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৯, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ আরএফএল – রংপুর ফাউন্ড্রি লিমিটেড ছিল তাদের প্রথম প্রতিষ্ঠান!

দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে তিনি। বসে বসে খেলে পেনশনের টাকা শেষ হয়ে যাবে। তারপর? একটা কিছু করতে হবে। আর সেটা যদি হয় ব্যবসা তাহলে ভাল হয়। কিন্তু ব্যবসা করতেতো টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবেন তিনি? স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। আগপিছু না ভেবেই স্ত্রী তার পৈতৃক সম্পত্তির কাগজ তুলে দিলেন। ওই কাগজ নিয়েই ছুটলেন ব্যাংকে। বন্ধক রেখে নিলেন লোন। সেটা ছিল ১৯৮১ সাল। রংপুরের বিসিক শিল্প একালায় টিউবওয়েল তৈরির কারখানা হিসেবে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠা করেন।

“যতই চাপাচাপি কর কোন লাভ নাই”- আরএফএলের চাপ কলের এ বিজ্ঞাপন মাত করে দেয় গোটা দেশ। হুমড়ি খেয়ে পড়ে আরএফএলের যন্ত্রপাতির দিকে।

আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক বাজারে আসে খাদ্য, প্লাস্টিক ও পিভিসি পণ্য। সবই দেখে সফলতার মুখ। আর এ সফলতার পেছনে যিনি কলকাঠি নেড়েছেন তিনি হলেন ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের প্রাণ মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী।

১৯৮৫ সালে গড়ে তোলেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, যার ব্র্যান্ড নাম প্রাণ। দেশজুড়ে বিস্তৃত ১৩টি অত্যাধুনিক কারখানায় বর্তমানে ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের পণ্যসমূহ উৎপাদিত হয়। প্রাণ আরএফএল গ্রুপ এর উপর নির্ভর করে আরও প্রায় ৭ লাখ মানুষের জীবন ও জীবিকা।

বর্তমানে ‘প্রাণ’ পণ্য সুদূর আফ্রিকা মহাদেশ ছাড়াও এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১০৬টির বেশি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।

আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর উত্তরবঙ্গের নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মেজর জেনারেল হিসেবে আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান।

৮ জুলাই ২০১৫ বুধবার মৃত্যুবরণ করেন এই শিল্পউদ্যোক্তা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএমডিএতে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, মামলা ও অস্থিরতার সৃষ্টি!

ট্রাম্পের অভিষেকে দাওয়াত পাননি মোদি

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”

তানোরে চোলাই মদসহ গ্রেপ্তার ২ আদিবাসী

সীমান্তে বাংলাদেশি কৃষকের ১৫ গরু নিয়ে গেল বিএসএফ

নগরীতে পাথর বোঝাই ট্রাকে মিল্ল ৫ কোটি টাকার হেরোইন: চালক গ্রেফতার

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ