বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৬, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

স্পোর্টস ডেস্ক: প্রায় এক মাস আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেপালের পুলিশ। বৃহস্পতিবার নেপালের মাটিতে পা রাখেন দেশটির তরুণ ক্রিকেটার সন্দীপ লামিচানে। এরপর আর এক মুহূর্ত দেরি করেনি স্থানীয় পুলিশ। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র দিনেশ রাজ বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। লামিচানে অবশ্য নিজের দেশে ফেরার খবরটা নিজেই জানিয়েছিলেন। ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি জানিয়েছিলেন কখন, কোন ফ্লাইটে করে ফিরছেন দেশে। সঙ্গে তিনি জানান, তিনি নির্দোষ। ‘ষড়যন্ত্রমূলক’ এই মামলায় আদালতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, ক্রিকেটে ফেরার আশার কথাও জানান তিনি।

গত ৫ সেপ্টেম্বর লামিছানের বিরুদ্ধে কাঠমান্ডু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। তখন অবশ্য সিপিএল খেলতে তিনি অবস্থান করছিলেন ওয়েস্ট ইন্ডিজে। অভিযোগের পর অতি শিগগির কাঠমান্ডু পুলিশের কাছে রিপোর্ট করার আদেশও দেওয়া হয় তাকে। এরপর নেপাল কর্তৃপক্ষের বিবৃতিও আসে।

সেখানে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রশান্ত বিক্রম মাল্লা জানান, লামিছানের এই নিষেধাজ্ঞা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে। সিএএন বোর্ডের এক সভার পরই তাকে নিষিদ্ধ করা হয়।

এই অভিযোগের পর থেকেই অবশ্য লামিচানে আত্মপক্ষ সমর্থন করে আসছেন। অবশেষে তিনি ফিরেছেন দেশে, ফিরেই গ্রেপ্তার হলেন পুলিশের হাতে।

২২ বছর বয়সী এই ক্রিকেটার নেপালের ইতিহাসের সবচেয়ে হাই-প্রোফাইল খেলোয়াড়। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান তিনি। আইপিএল থেকে শুরু করে বিগব্যাশ, লঙ্কান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শান্তিরক্ষা মিশনে নিহত সেনাসদস্য জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

৬ষ্ঠ শ্রেণীর বইয়ে যৌনশিক্ষার সুড়সুড়ি

নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ রাজশাহী কলেজে ভয়ংকর রূপে’ ফেরার হুমকি

র‍্যাবের অভিযানে রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার

রাজধানী সহ সারা দেশে মাংস সরবরাহ: ৩৭টি রোগাক্রান্ত ঘোড়া ও বিপুল মাংস জব্দ