রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেক হাসপাতালে কেনায় কাটায় অনিয়ম, দুদকের অভিযান

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৮, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: করোনাকালে বেড কেনায় অনিয়মের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রশাসন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড কেনায় অনিয়মের অভিযোগে এ অভিযান চালানা হয়। গতকাল রোববার (২৮ এপ্রিল) দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

প্রশাসন ভবনে প্রবেশের পর দুদক টিম রামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল কুদ্দুস মণ্ডলের কক্ষে বিভিন্ন নথিপত্র দেখেন। এসময় রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. হাসানুল হাসিব, সহকারী পরিচালক ডা. আব্দুল কুদ্দুসসহ রামেক হাসপাতাল প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন গণমাধ্যমকে জানান, করোনাকালে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানা হয়। দুদক টিমের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন। অভিযোগের সাথে এসব নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই করা হবে। পরে জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। পর্যবেক্ষণ শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

পরীক্ষা পিছিয়ে দিন নতুবা ৫০ মার্কের পরীক্ষা নিন’

রাজশাহীত নগরীতে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে পুলিশ

সিএএ স্থগিত হোক দেশে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের: মামুনুল হক

ঈদে সীমান্তে কড়া নজরদারি: চোরাচালান ও পুশইন রোধে তৎপর বিজিবি

রাজশাহীতে কারিগরি ছাত্রদের ছয় দফা দাবিতে রেলগেট অবরোধ: যানজটের সৃষ্টি

পাকিস্তানে তুমুল গোলাগুলি, দুই সেনাসহ নিহত ৫

রাজশাহীতে বিক্ষোভে হেফাজত নেতার ‘প্রথম আলোর নাম–নিশানা মুছে দেওয়া হবে’

অর্থ পাচারের ক্ষতি পুষিয়ে অর্থনীতি সচল রাখাই বড় চ্যালেঞ্জ: এমপি মিলন