মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় মামা গ্রেফতার

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টা মামলায় মামা সামিউল আলিম ওরফে শিহাব (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল সোমবার দিবাগত গভীর রানে নাটোর সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শিহাব পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি বাজারে তার বাড়ি। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শিহাব তার সম্পর্কের এক ভাগনির বাড়ি যায়। তখন তার ভাগনি নামাজ পড়ছিল। ওই সময় শিহাব পেছন থেকে তাকে জাপটে ধরে এবং টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই শিহাব পলাতক ছিল। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ - আইন