Wednesday , 5 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে এবার ফেন্সিডিলের বড় চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
July 5, 2023 11:48 am

ইফতেখার আলম বিশালঃ গতমাসে রাজশাহীতে পৃথক দুটি অভিযানে হেরোইন ও গাঁজার বড় চালান আটকের পর এবার বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার আলাইপুর গ্রামে একটি আমের বাগান থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করে তারা।
যা বর্তমান বাজার মূল্য ২২ লাখ ২৯ হাজার টাকা।
এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।
আটককৃতরা হলো-বাঘা থানাধীন আলাইপুর গ্রামের মৃত খামেদ মন্ডলের ছেলে মোঃ চপল আলী (৩৫)। অপরজনের নাম মোঃ জামরুল শেখ (৩৪)। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানাধীন কাগমারি গ্রামে। তার বাবার নাম নুজবার শেখ।

পুলিশ জানায়, আটক ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই এই পরিমান ফেন্সিডিল পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ আম গাছে উঠে ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে থাকে । ভারতীয় নাগরিক জামরুল দেশের মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিলের বস্তাগুলো হস্তান্তর করার এক পর্যায়ে ডিবি সদস্যরা তাদের উপর ঝাপিয়ে পড়লে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং দুজনকে আটক করা সম্ভব হয়। জামরুলকে জিজ্ঞাসাবাদে জানায়, এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে নিয়ে এসেছে।
সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়। সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে চপল জানায় সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে৷
উল্লেখ্য যে গত মাসে জেলা পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছিল।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সেনাবাহিনী কবে ফিরবে ব্যারাকে, জানালেন সেনাপ্রধান

স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ

রাজশাহীতে ৪২৪ বোতল ফেনসিডিল-সহ  গ্রেফতার

ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকা আটক

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

র‌্যাব হেফাজতে রাজশাহী মেডিকেলে নারীর মৃত্যু