রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সেনাবাহিনী কবে ফিরবে ব্যারাকে, জানালেন সেনাপ্রধান

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ গ্রহণ না করা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।”

তিনি আরও বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালন করে যাবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নেসকোর নবনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা, সাবেক এমডিকে বিদায় সংবর্ধনা

আউটসোর্সিং বাতিল ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারের কার্যক্রম শুরু

ভূমিকম্পে দেশের ৩ জেলায় নিহত ৭

শুকরিয়া গ্রেনেড-বোমার মুখোমুখি হয়েও বেঁচে আছি, মানুষের সেবা করতে পারছি’

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

রাজশাহীর সবজির বাজারে অস্থিরতা, কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদার

রাবিতে দৃষ্টি সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত