মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ

সারা দেশে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি শুরু হবে বলে জানিয়েছে প্রাথিমক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান।

কাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান জানান, স্বচ্ছতা নিশ্চিতে সফটওয়ারের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকদের বদলি সম্পন্ন হবে। ১৫ সেপ্টেম্বর বদলির আবেদন শুরু করে একটি নির্ধারিত সময় দেওয়া হবে।

এসময় তিনি আরো বলেন, অনলাইন আবেদন ছাড়া কোনোভাবেই বদলির সুযোগ থাকবে না। তবে মহানগর এলাকার (ঢাকাসহ ১১টি মহানগর) বদলির কার্যক্রম আপাতত বন্ধই থাকবে। মহানগরের বাইরে দেশের অন্যান্য এলাকার বিদ্যালয়ের শিক্ষকদের এখন বদলির কাজটি হবে।

এছাড়া আগামী বছরের বই ছাপানোর দরপত্র আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে এবং ডিসেম্বরের মধ্যে বই পৌঁছে দেয়া সম্ভব হবে বলেও জানান সিনিয়র সচিব।

এর আগে গত ২৭ জুলাই পরীক্ষামূলকভাবে এই বদলি শুরু করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ওই দিন কেবল পরীক্ষামূলকভাবে গাজীপুরের কালিয়াকৈরে নতুন পদ্ধতিতে ১৮টি বিদ্যালয়ে শূন্য পদে বদলি করা হয়। সেদিন বলা হয়েছিল, নতুন এই পদ্ধতিতে আগস্ট থেকে সারা দেশে এই বদলির কাজ শুরু করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

এ সময় জাকির হোসেন আরো বলেন, দেশে এখন সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ ভাগ। ২০৩০ সালের মধ্যে শতভাগ সাক্ষরতা নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নতুন পদ্ধতিতে বদলির কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারিত হবে।

বদলিপ্রত্যাশী শিক্ষক অনলাইনে আবেদনটি করার পর সেটি প্রাথমিকভাবে যাচাই করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনিও ওই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে যাচাই করে দেবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। তিনি সেটি যাচাই করে পাঠাবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কাছে।

ডিপিইও সেটি মঞ্জুর করে পাঠিয়ে দেবেন আবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। তিনি তখন বদলির বিষয়ে আদেশ জারি করবেন এবং শিক্ষক সেটি অনলাইনেই জেনে যাবেন।

তিন ধাপের এই যাচাইয়ে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিন দিন করে সময় পাবেন। এই তিন দিনের মধ্যে যাচাই করে নিষ্পত্তি না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই যাচাইয়ের জন্য নিয়োজিত পরবর্তী ব্যক্তির কাছে চলে যাবে। তখন নিষ্পত্তি না করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতণ: কুখ্যাত ছিনতাকারী রুমেল গ্রেফতার

চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

রাজশাহীতে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহীতে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা

দুবাই নাইট ক্লাবের ছোয়া পেলো রাজশাহীর এক্স হোটেল! সমালোচনার ঝড়

দুবাই নাইট ক্লাবের ছোয়া পেলো রাজশাহীর এক্স হোটেল! সমালোচনার ঝড়

রাজশাহী মহানগর বিএনপিতে ‘হাইব্রিডের বাম্পার ফলন’– অভিযোগ ত্যাগী নেতাদের