বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ফুটপাত-সড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান শুরু

প্রতিবেদক
sonynews
জুন ১৮, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরের ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই অভিযান শুরু করা হয়েছে। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে অভিযান শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে বর্ণালী মোড় এলাকায় গিয়ে অভিযান শেষ হয়। এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে যত্রতত্র পার্কিং করা কয়েকটি যানবাহন জব্দও করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ ও রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। রাজশাহী আমের ব্যবসা

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং পর্যায়ক্রমে নগরের অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে।

তিনি বলেন, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সিটি প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নির্ধারণে প্রজ্ঞাপন ‎

কোন জমিতে কোন ফসল, সিদ্ধান্ত আমনেই

কোন জমিতে কোন ফসল, সিদ্ধান্ত আমনেই

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

চার মাস পর চাল আমদানি শুরু: ৩১৫ মেট্রিক টন চাল প্রবেশ করেছে বেনাপোল স্থলবন্দরে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

এনটর্ক ১২৫-এর নতুন রং নিয়ে এলো টিভিএস

রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ