Saturday , 26 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
July 26, 2025 9:49 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দামকুড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমিরুল মোমিন (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৫ এর অভিযানে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আমিরুল মোমিনের সৎ ভাই মো. মিজানুর রহমান মিজুর (৫০) সঙ্গে পূর্ব বিরোধ ছিল। গত ২১ জুলাই ভিকটিমের দুটি হাঁস মিজানুরের জমির ধানের চারায় ক্ষতি করলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে ২৪ জুলাই বিকাল ৪টার দিকে মিজানুর ও রয়েলসহ ১০-১১ জন দেশীয় অস্ত্রসহ ভিকটিমের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। খবর পেয়ে আমিরুল ও তার ভাই বাড়িতে ফিরলে ১ নম্বর আসামী রয়েল ভিকটিমের ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ভিকটিম বাড়ির ভেতরে পালিয়ে গেলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে ভাইসহ তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় আমিরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দামকুড়া থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৬ জুলাই সকাল সাড়ে ৬টায় পবা থানার কয়রা গ্রাম থেকে মামলার ৩ নম্বর আসামী মো. মেহেদী (২৪) ও ৫ নম্বর আসামী মোসা. পারভিন (৪০)-কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ - আইন