প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ রক্ষা, জীবন রক্ষায় বৃক্ষ অপরিসীম। প্রতিটি ধর্মে এর উপকারিতার বিষয়ে উল্লেখ রয়েছে। অকারণে বৃক্ষ নিধন না করে। বেশি বেশি গাছ লাগাতে সকলকে অনুরোধ জানান তিনি। সুষ্ঠু পরিকল্পনার মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নগরীতে নার্সারীর বাজার সম্প্রসারণে পৃথক একটি মার্কেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এরআগে সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর বিন্দুর মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি স্টল রয়েছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে উপকারভোগীদের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল এন্ড কলেজ, নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


















