রবিবার , ১৯ জুলাই ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
sonynews
জুলাই ১৯, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ মো. সোহেল কবির (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে নামাজগ্রাম এলাকায় ইদ্রিস আলীর ডাল মিলের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি হিরো মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুস সামাদের নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেল কবিরের দেহ তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু   

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ

একদিনে আরএমপির ৮ ডিসির বদলি

গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতায় মানবতা লঙ্ঘিত হচ্ছে: আখতারুজ্জামান

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

রাজশাহীতে ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি

গ্রাহকের ৬৬ লাখ টাকা আত্মসাৎ: রাজশাহীর সেই পোস্টমাস্টার জেলে

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

রাজশাহীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে মামলা