বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৭, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ইদানীং লক্ষ করছি বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন। এমন সব কথা বলছেন যা শোভনীয় নয়, বাঞ্ছনীয় নয় এবং তাদের বলাটা উচিতও নয়। এটা দিন দিন বাড়ছে।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং রাসিক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র খায়রুজ্জামান লিটন।

রাসিক মেয়র বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্য নিয়ে আমাদের দলের নেতৃবৃন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমিও মনে করি দেশের নির্বাচন কী পদ্ধতিতে হবে, কীভাবে হবে তা দেশের সরকার, জনসাধারণ এবং নির্বাচন কমিশন ঠিক করবে। বিদেশিদের প্রকাশ্যে এত মতামত প্রকাশ করা বা নসিহত না করাই ভালো।’

বিএনপির আন্দোলন ও আওয়ামী লীগকে দেওয়া আল্টিমেটাম প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি হলুদ কার্ড, লাল কার্ড ইত্যাদি দেখাচ্ছে; সে তো অনেক আগে থেকেই দেখে আসছি। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অসংখ্যবার তারা কার্ড দেখিয়েছে। সে হিসেবে বাংলাদেশে তো আওয়ামী লীগ সরকার থাকারই কথা ছিল না। বিএনপির কথাগুলো রাজনীতির মাঠ গরম করার জন্য বলা। তারা তাদের নেতাকর্মীদের মনোবল চাঙা করার জন্যই হয়তো বলছে। আসলে তাদের সেই সক্ষমতা থাকলে অনেক আগেই এটা কার্যকর করতে পারত। যেটা তদের নেই। যাকে বলা হয় যে, ফাঁকা কলসি বাজে বেশি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মতিহারের সুদ, জুয়া ও আইপিএল জুয়ার কারবার রমরমা

আ.লীগ আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং ​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃষ্টিতে ভিজে অনশনে রাবি শিক্ষার্থীরা

ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে দুপক্ষে সংঘর্ষ, নিহত ৩ আহত ৮

নিম্নাঞ্চল প্লাবিত, ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

সমাপনী কুচকাওয়াজের প্রস্তুতি ৪৮০ জনের, অনশনে ৩২১

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা