• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

সনি নিউজ / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চারঘাট উপজেলায় হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ কামাল হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চারঘাট থানার তাতারপুর (কারিগড়পাড়া) গ্রামের মো: মনোয়ার হোসেনের পুত্র।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে চারঘাট থানাধীন তাতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগে
১০০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশের।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তাতারপু গ্রামের আক্কাসের মোড় হতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কামাল পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এসময় মো: কামাল হোসেনের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category