Friday , 7 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমন্বয়কসহ ১৪ জন আটক, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

প্রতিবেদক
sonynews
March 7, 2025 6:36 pm

অনলাইন ডেস্ক:

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জানান এ তথ্য দেন।

ওসি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। তাদের আটক করার কারণ জানতে চাইলে কলাবাগান থানার ওসি (তদন্ত) কালের কণ্ঠকে বলেন, তারা শেখ কবির নামে জনৈক এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালায়। এ সময় তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। প্রাথমিকভাবে আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানিয়ে ওসি মোক্তারুজ্জানান বলেন, তাদের অভিযোগের তদন্ত চলছে। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না।

নাহিদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে গ্যাংস্টার বন্ড গ্রুপের সেই দুই সদস্য গ্রেপ্তার, অপরাধের ভিডিও ফাঁস

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

মমিনুর জামান টোকনকে আহবায়ক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানা কমিটি গঠন

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার

র‌্যাব হেফাজতে রাজশাহী মেডিকেলে নারীর মৃত্যু

দুর্নীতি করে বিপুল ধন-সম্পদের মালিক বাগমারা ভুমি অফিসের নাজির