Tuesday , 2 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে সারের কৃত্রিম সংকট-সিন্ডিকেটে বিপর্যস্ত আলু চাষ

প্রতিবেদক
sonynews
December 2, 2025 2:01 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে আলু মৌসুমকে কেন্দ্র করে নন-ইউরিয়া সার—এমওপি, টিএসপি ও ডিএপি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। সার ডিলারদের সিন্ডিকেট, অতিরিক্ত দামে বিক্রি, ক্রয় রশিদ না দেওয়া এবং বাইরে থেকে চোরা পথে আনা সারের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষক।

কৃষকদের অভিযোগ—টিএসপি ১৩৫০ টাকার বস্তা ১৮০০-১৯৫০ টাকায়, ডিএপি ১০৫০ টাকার বস্তা ১৪৫০-১৬০০ টাকায় এবং এমওপি ১০৫০ টাকার সার ১১৫০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি দামে সার প্রায় মেলেই না; তবে বাড়তি দাম দেওয়া হলে তাৎক্ষণিক পাওয়া যায়। কিন্তু এতে কোনও রশিদ দেওয়া হয় না, ফলে সারের আসল-নকল বা ভেজাল নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

কৃষকেরা অভিযোগ করেন, তানোরের বেশিরভাগ সার ডিলার বহিরাগত ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। তারা সার সংকট দেখিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করছে। স্থানীয়দের মতে, কৃষি বিভাগ মনিটরিং জোরদার করলে এই সিন্ডিকেট ভেঙে যেত, কিন্তু তাদের ‘গা–ছাড়া’ ভাব পরিস্থিতিকে আরও জটিল করছে।

এবার লোকসান পুষিয়ে নিতে মাঠে নামতে আগ্রহী কৃষকেরা সার না পেয়ে হতাশ।
তানোর পৌর এলাকার কৃষক আব্দুল মালেক ও তালন্দ এলাকার ইমরুল হক অভিযোগ করেন-সার না পেয়ে দিনের পর দিন কৃষি অফিসে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার মিলছে না।
গোল্লাপাড়া বাজারের কৃষক তরিকুল বলেন, “প্রতি বছর একই অবস্থা-চাহিদা নেই ডিলারের দোকানে; অথচ বেশি দাম দিলেই সার পাওয়া যায়।”

কৃষকদের দাবি—প্রতিদিন মান্দা, মোহনপুর, নাচোল, নিয়ামতপুর, গোদাগাড়ী, নওগাঁ সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে শত শত বস্তা সার চোরাই পথে তানোরে ঢুকছে। এসব সার ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি করছেন।

কৃষি অফিসের এক কর্মকর্তা স্বীকার করেন-বাইরের সার ঢুকছে, বেশি দামে বিক্রি হচ্ছে; তবে অভিযান চালালে আলু চাষ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, “সারা বছরের বরাদ্দ দিয়েও আলু মৌসুমের চাহিদা মেটানো সম্ভব নয়।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে-এবার আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৯০ হেক্টর।
ডিসেম্বর মাসে সার বরাদ্দ: টিএসপি: ২৯০ মেট্রিক টন, ডিএপি: ১০৯০ মেট্রিক টন,
এমওপি: ৭০০ মেট্রিক টন, ইউরিয়া: ১৪৫৯ মেট্রিক টন।

অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল বলেন, “বরাদ্দ সীমিত। কৃষকরা জৈব সার ব্যবহার না করে অতিরিক্ত রাসায়নিক সারের ওপর নির্ভর করায় চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে।”

সরকারি মনিটরিং জোরদার করা, ন্যায্য দামে সার সরবরাহ ও সিন্ডিকেটবিরোধী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আলু চাষিরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টারের অপসারণের দাবি

জ্বালানি খাতের বিতরণ বেসরকারিতে দিতে চায় সরকার

তানোরে সারের কৃত্রিম সংকট-সিন্ডিকেটে বিপর্যস্ত আলু চাষ

টিটিসির নারী চীফ ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করায় ক্ষোভ-অসস্তোষ’

চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৫

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

রাজশাহীতে একই পরিবারের দুই মৃত্যুকে ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

আরএমপির অভিযানে মাদক সেবিসহ ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

ছাত্রশিবির গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল