শনিবার , ৭ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
sonynews
মার্চ ৭, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলপুকুর, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো: রবিউল আলম (৩৬); রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া গ্রামের মো: নরুল ইসলামের ছেলে মো: আল আমিন (৩৮); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া (চারখুটার মোড়) গ্রামের মো: আব্দুর রহমানের ছেলে মো: রবিন (৩৮) এবং বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরের চক গ্রামের মো: সিদ্দিক ওরফে ইসমাইলের ছেলে মো: মাসুম (৩৪)। তারা সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ৬ মার্চ রাত ৯টায় বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রবিউলকে গ্রেপ্তার করা হয়। গত ৫ মার্চ রাত ১১টায় রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় পরিচালিত অভিযানে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গত ৬ মার্চ রাত ৯টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করা হয়। একই তারিখ রাত ৩টায় বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় পরিচালিত অভিযানে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রবিউলের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা এবং আল আমিনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া রবিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মোট ৪টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ২ হাজার ২১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করলো বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী জেলা যুবলীগ নেতা নাজমুল এর ঈদুল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন

মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

“টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর”

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (বিএমএসএ)-এর আত্মপ্রকাশ

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম স্থগিত