• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

খড়খড়িতে ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ৩:৫৯

খড়খড়িতে ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর খড়খড়ি এলাকার মোসলেমের মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া একটি ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের নাম তাজিম উদ্দিন (৫৪)। তিনি নগরের শাহ মখদুম থানার নতুন ফুদকিপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নগরের খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁটাখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মার্গে পাঠায়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরে নিজের ভ্যান নিয়ে খড়খড়ি এলাকার মোসলেমের মোড়ে ভাড়ার জন্য দাঁড়িয়েছিলেন তাজিম উদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তাজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। বর্তমানে ট্রাকচালককে শনাক্ত করে তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান, কাঁটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮