শনিবার , ১৭ মে ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক
sonynews
মে ১৭, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মতিহার এলাকায় ওভারব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা খেয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুইজনই স্কুলশিক্ষার্থী এবং একই শ্রেণির ছাত্র ছিলেন।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) এবং মেহেরচন্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। তারা রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক জানান, সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কের মাঝখানে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা লাগে।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হঠাৎ এমন এক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

বেলপুকুর থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে দুই বান্ধবীর হাতে শিশুশিক্ষার্থী আবরারের মর্মান্তিক মৃ’ত্যু

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

রাজশাহীতে ডা. কাজেম আলী হত্যার বছর ঘুরলেও শনাক্ত হয়নি হত্যাকারী

অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া সবচেয়ে অযোগ্য মাহবুব মোর্শেদ: আজাদ মজুমদার

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর