Saturday , 10 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

প্রতিবেদক
সনি নিউজ
June 10, 2023 6:45 am

অনলাইন ডেস্কঃ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চায়না পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।

ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি আজ শনিবার (১০ জুন) ভোর ৫টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় ভিড়েছে। এর আগে শুক্রবার (৯ জুন) রাতে জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছায়।

এদিন সকাল সকাল থেকেই এ জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এ কয়লা লাইটারেজে (নৌযান-কার্গো/কোস্টার) করে নেয়া হচ্ছে তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির সেডে।
বিদেশী জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে চায়না পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়।
এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহণের কাজ। খালাসকৃত কয়লা লাইটারেজ জাহাজে করে নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়ীকল) মাধ্যমে কয়লা উত্তোলন করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির কয়লার সেডে।

সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কর্মকর্তা রিয়াজুল হক আরও বলেন, এর আগে গত ১৬ মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্টিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫শ’ মেট্টিক টন কয়লা মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে এসেছিল।
এদিকে কয়লার সংকটের কারণে প্রথম ৫ জুন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র পরে ৯ জুন বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎ কেন্দ্র দুইটি বন্ধ হয়ে যাওয়ার দু:সংবাদের মধ্যেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়েই আজ শনিবার ভোরে মোংলা বন্দরে ভিড়েছে কয়লার জাহাজ এমভি জে হ্যায়।
মুলত পটুয়াখালীর পায়রা ও চট্টগ্রামের বাঁশখালী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের মত দুঃসংবাদের মধ্যেও আশার আলোতে রয়েছে দেশের বহুল আলোচিত বাগেরহাটের মোংলা বন্দর ও বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের সন্নিকটে অবস্থিত রামপাল কয়লাভিত্তিক এ তাপ বিদ্যুৎকেন্দ্রটি। সুত্রঃ এবিনিউজ

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আপসহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ইয়্যাস’র অভিনন্দন ও শুভকামনা

শিশুকে বিদেশে পাচারের আশঙ্কা, স্ত্রী-শ্যালিকার বিরুদ্ধে আদালতে বাবার মামলা

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

প্রাথমিকে ফল জালিয়াতির অভিযোগে বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

পালটা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরাইলিরা

we are able to create beautifull and amazing things

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক