শনিবার , ৪ মার্চ ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

আন্তর্জাতিক ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর উঠে এল আরও এক ‘রহস্যময়ী’র নাম। সোমা চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে এই নাম উঠে এসেছে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্ক-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা। আর সেই নথি খতিয়ে দেখতে গিয়েই সোমার নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, ২০২০ সাল থেকে সোমা নামে জনৈক ওই মহিলার সঙ্গে কুন্তলের বেশ কয়েক বার অর্থ লেনদেন হয়েছিল। কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও ইডি সূত্রে খবর। কুন্তলের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখার পর সোমাকে ইডির তরফে তলব করা হয়েছে বলেও ইডি সূত্রে খবর। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছেন।

২০২২ সালের জুলাই মাস নাগাদ ইডি স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। যদিও অর্পিতাকে ‘রহস্যময়ী’ বলা যায় না। কারণ টলিউডের প্রথম সারির নায়কদের কয়েকটি ছবিতে মুখ দেখিয়েছিলেন অর্পিতা। অভিনয় করেছেন কয়েকটি ওড়িয়া ছবিতেও। পার্থর পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর পোস্টারেও তাঁকে দেখা গিয়েছিল। পার্থ-অর্পিতার গ্রেফতারির পর থেকে নিয়োগ দুর্নীতি মামলা বিভিন্ন খাতে গড়িয়েছে। উঠে এসেছে একের পর এক অভিযোগ আর নতুন নতুন নাম।
২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে এজেন্ট মারফত কোটি কোটি টাকা নিয়েছেন কুন্তল! দাবি ইডির

সম্প্রতি কুন্তল দাবি করেছেন, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী হৈমন্তী নিয়োগ দুর্নীতিতে যুক্ত। এর পরই হৈমন্তীকে নিয়ে কৌতূহল তৈরি হয়। তিনি প্রকৃত অর্থেই ‘রহস্যময়ী’ হয়ে ওঠেন যেমনটা উল্লেখ করেছিলেন কুন্তল। তবে পরে দেখা যায় টুকটাক মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন গোপাল-জায়া। যদিও গোপাল এবং হৈমন্তী দাবি করেছেন, তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দু’জনেই দাবি করেছেন, তাঁরা কোনও রকম দুর্নীতিতে যুক্ত নন। হৈমন্তীকে নিয়ে সেই বিতর্ক মিটতে না মিটতেই সোমা নামে আরও এক ‘রহস্যময়ী’র প্রসঙ্গ উঠে এল নিয়োগকাণ্ডে। আর হৈমন্তীর মতো তাঁকে নিয়েও কৌতূহলের অন্ত নেই।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

নওগাঁর গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে থাকা মূলহোতা গ্রেফতার

নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারী গ্রেফতার

নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ৬

শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Disability campaigners are exasperated

“রাজশাহীর সড়কে লজ্জার দৃশ্য: উত্ত্যক্ততার ভিডিও ভাইরাল, দুই যুবক আটক”