শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শহীদদের স্মরণে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১২টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আরআরইউ-এর সাংবাদিকবৃন্দ।

এরপর বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আরআরইউ-এর সাধারণ সম্পদক আবু হেনা মোস্তফা জামান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার বীর সৈনিকেরা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে তারা মানুষরূপী হানাদানদের থেকে স্বাধীনতার অমৃত পেয়ালা ছিনিয়ে আনে বাঙ্গালী বীর মুক্তিযোদ্ধারা। আজকের এই মহান দিনে শহীদ মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোন সহ দেশমাতৃকার তরে আত্মত্যাগী সকলের প্রতি আমার শ্রদ্ধা ও দোয়া থাকবে।

আরআরইউ-এর সভাপতি আব্দুল মুগনী নীরো বলেন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জানান দেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ড। লাখো শহীদের আত্মত্যাগের ফসল হিসেবে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। তবে সেই বিজয়কে গৌরবান্বিত করতে সাংবাদিক হিসেবে ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে এ দেশের মানুষের মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ), সিনিয়র সহ-সভাপতি, মোঃ মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, টিসা খাতুন, জুলেখা খাতুন, সাংবাদিক ইফতেখার আলম বিশাল, মোঃ মোস্তাফিজুর রহমান রানা, ইব্রাহিম হোসেন সম্রাট, মোঃ মোজাম্মেল হক রনি, মিজানুর রহমান টনি, মোঃ ইমরান সরকার, দূর্জয় খান, মোঃ বাবুল, মোঃ মহন খান, শেখ মোঃ রোমেল, আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ মোমিন, মামুনুর রহমান কাঁচু, মাসুদ আলী পুলক, আকাশ সরকার ও সারোয়ার জাহান বিপ্লব, মোঃ হৃদয় পারভেজ, তাহসীনুল আমিন রাহী প্রমুখ।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চলন্ত ট্রেন থেকে ঝুলিয়ে রেখে ধাক্কা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসিতে সভা

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

বিএনপি নেতা রাজশাহী ক্যাবের সেক্রেটারির চাঁদা দাবির অডিও ভাইরাল

দরগাপাড়া নিবাসী সাজেদা বেগমের ইন্তেকাল

রাজাবাড়ি ও মোহনপুরে কৃষিজমি গিলছে পুকুর সিন্ডিকেট, খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক

রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা