শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মিষ্টি খেয়ে ট্রাকে উঠলেন লাঙ্গলের প্রার্থী

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৫, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ মিঞা। শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন লাঙ্গলের এই প্রার্থী।

এর আগে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাতে জাতীয় পার্টির প্রার্থী ও নেতাকর্মীদের মিষ্টি খাইয়ে বরণ করে নেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ।

ফজলে এলাহী সোহাগ মিঞা বলেন, আমাদের দলের অন্য প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন। আমি সরাসরি বর্জন না করে এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদকে (ট্রাক) সমর্থন দিয়েছি।

ফজলে এলাহী আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ ভালো মানুষ। তিনি নির্বাচিত হওয়ার আগেই এলাকার অসংখ্য রাস্তাঘাট, সেতু-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমি আমার কর্মী সমর্থক ও দলের নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাবেদ ভাইয়ের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছি।

নোয়াখালী-৩ আসনে ট্রাক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিনহাজ আহমেদ জাবেদ। তিনি সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ছোটভাই। ২০০৭ সালে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন মিনহাজ আহমেদ।

তিনি বলেন , এলাকার মানুষের সেবা করাই আমার লক্ষ্য। জাতীয় পার্টির প্রার্থী ফজলে এলাহীসহ তার কর্মী সমর্থকদেরকে মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছি। ৭ জানুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করবো।

এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। তিনি ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিনহাজ আহমেদ জাবেদ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

রাজশাহী মহানগরীতে চাঁদাবাজি মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৩৮

আরডিএ'র অবহেলায় এক যুগে ২১ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার

আরডিএ’র অবহেলায় এক যুগে ২১ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন

রাজশাহী থেকে নেসকোর সদর দপ্তর বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি—রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

ডাকবিভাগের ১৩ কর্মচারীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

পুঠিয়ায় সারের জন্য কৃষকের মহাসড়ক অবরোধ, ডিলারের গুদামে ৫১ টন ইউরিয়া!