বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ১২’শ হাফেজদের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৩, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দুইশ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা তুলে রাসিক মেয়র। প্রতি বছরের মতো ন্যায় এবারো ১২‘শ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের মতো এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, উলামা কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম আশরাফী, উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দেসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি হাফেজ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক বিমান

মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ রাসিকের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার অপহরণকারী

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার

we are able to create amazing things

টানা পাচ বছর অফিস না করেও রুয়েট থেকে তুলছেন বেতন-ভাতা, কে এই টিটু

সনদ জালিয়াতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা চাকরিচ্যুত

রাজশাহীতে ফুটপাত-সড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান শুরু