• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ভাইয়ের শ্বাশুড়ির মামলায় তোলপাড়: “রাজনৈতিক হয়রানি ও পারিবারিক ষড়যন্ত্র” দাবি শিশিলের

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৩:২৬

রাজশাহীতে ভাইয়ের শ্বাশুড়ির মামলায় তোলপাড়: “রাজনৈতিক হয়রানি ও পারিবারিক ষড়যন্ত্র” দাবি শিশিলের

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও করদাতা ব্যবসায়ী মাহমুদ হাসান শিশিল দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিপক্ষের মদদপুষ্ট হয়ে তার বড় ভাই ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান সিজারের শ্বাশুড়ি হাবিবা আক্তার মুক্তা এই মামলা দায়ের করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

শিশিল বলেন, “আমি বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও নিয়মিত কর প্রদানকারী নাগরিক। আমার বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন ও হাস্যকর। মূলত পারিবারিক সম্পত্তি ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।”

তিনি জানান, ২ জুলাই পদ্মা পারিজাত আবাসিক এলাকার একটি ভবনে নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পলাতক তৌরিদ আল মাসুদ রনি আত্মগোপনে রয়েছেন—এমন খবর পেয়ে স্থানীয়রা ভবনটি ঘেরাও করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে জনতাকে শান্ত করেন।

“ঘটনাস্থলে আমরা ভবনের নিচে অবস্থান করছিলাম। কোনো লুটপাট বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি—সেটি পাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজেই স্পষ্ট। অথচ মামলার বাদী হাবিবা আক্তার আমাদের বিরুদ্ধে ছয়তলায় উঠে তল্লাশি ও লুটপাটের মিথ্যা অভিযোগ করেছেন,” বলেন শিশিল।

তিনি আরও জানান, ভবনের নাইট গার্ড রনির অবস্থান নিশ্চিত করেছিলেন এবং বলেছিলেন তিনি মাঝে মাঝে ছয়তলার একটি ফ্ল্যাটে থাকেন। এ কথা শুনে দলীয় কিছু কর্মী উপরে উঠার চেষ্টা করলেও শিশিল তাদের তাৎক্ষণিকভাবে নিরুৎসাহিত করেন। পরে পুলিশ এসে ভবনে তল্লাশি চালায় এবং সংবাদকর্মীদের নিয়ে উঠে।

শিশিল অভিযোগ করে বলেন, “আমার বড় ভাই মেহেদী হাসান সিজার সাবেক স্বৈরাচার সরকারের দোসর ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় আওয়ামী লীগের প্যাডে দেওয়া একটি প্রত্যয়নপত্রে তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য রয়েছে, যা নিজেই তার রাজনৈতিক পরিচয়ের প্রমাণ।”

তিনি আরও দাবি করেন, অভিযান চলাকালে যুবলীগ নেতা রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোকে ফোন করেন। এবং সে বাড়িটিতে অভিযান চালিয়ে লাভ হবেনা বলে জানান। তিনি অনেক দুরে আছেন বলে দাবি করেন রনি। এতে কী প্রতিয়মান হয়না যে আমার ভায়ের শ্বাশুড়ির পরিবারের সাথে তার যোগাযোগ আছে।

শিশিল বলেন, “আমাদের বাবা জীবিত থাকাকালেই সকল সম্পত্তি সমবণ্টন করেছেন। সম্পত্তি নিয়ে নতুন করে বিভেদ তৈরি করে পারিবারিক সম্পর্ক নষ্ট করাই এই মামলার উদ্দেশ্য।”

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, “এই মিথ্যা মামলার মাধ্যমে রাজনৈতিক হয়রানির অপচেষ্টা চালানো হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিরপেক্ষ তদন্ত জরুরি। আমরা সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং যারা এই ষড়যন্ত্রে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিশিলের সঙ্গে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্যসচিব আসাদুজ্জামান জনি, নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, মহানগর যুবদলের সদস্য ও চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮