সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যার অভিযোগ, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৪, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে আপন চাচিকে হত্যার অভিযোগ উঠেছে ইমরান খান আকাশ (২৬) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী

রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে অভিযুক্ত ইমরান খানকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

অভিযুক্ত ইমরান খান একই ইউনিয়নের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

জানা যায়, তিন মেয়ের মা ওই নারী (৪৬) সম্পর্কে ইমরান খানের আপন চাচি। আট মাস আগে তার স্বামী মারা যান। বুধবার রাতে অভিযুক্ত ইমরান তার সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরণসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, ‘স্বামীহারা ওই নারীকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ইমরান খান আকাশকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে পিটিয়ে যুবক হত্যা: ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল গায়েব, ‘ধামাচাপায়’ ইউএনও

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

আরইউজের সভায় বক্তারা ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না

পাকিস্তানে মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া!

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত আরও ৩০

রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম