বুধবার , ১০ জুন ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

প্রতিবেদক
sonynews
জুন ১০, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নিখোঁজ হওয়া দুই সহোদরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের দুই ছেলে তাসনিম তামজিব (১৩) ও নোমান তাহমিদ (১৮) নিখোঁজ হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

জিডি দুটি রুজুর পরপরই কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। ধারাবাহিক তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গত ৮ জুন রাত আনুমানিক ১০টার দিকে মহানগরীর হড়গ্রাম চারখুটার মোড় এলাকা থেকে দুই সহোদরকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত দুই ভাইকে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজ দুই সহোদরকে দ্রুত সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হওয়ায় পরিবারের সদস্যরা কাশিয়াডাঙ্গা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

দুর্গাপুরে সারের বস্তা ‘গায়েব’ হওয়ার সংবাদ মিথ্যা ও তথ্যবিকৃত: প্রেস ব্রিফিংয়ে প্রশাসন

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বারো রাস্তা মোড়ে দুর্ঘটনা রোধে গোলচত্বর নির্মাণের দাবি, দ্রুত বাস্তবায়নের আশ্বাস”

গভীর সমুদ্রে অজানা সন্ধান অক্টোপাসের-সংসার

রুয়েটে এমএসই ডে ও আইএসিএম অনুষ্ঠিত

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ গ্রেপ্তার-১

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার-১

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক: আইএসপিআর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড