• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

কুমিল্লায় সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৭:২৭

কুমিল্লায় সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঝাউতলা এলাকার মুন হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে।

রোববার রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন বরকত উল্লাহ বুলু। এরপর দ্রুত তাঁকে মুন হসপিটালে নেওয়া হয়।

বিএনপি নেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

ইউসুফ মোল্লা টিপু জানান, ‘হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। ঢাকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বর্তমানে বরকত উল্লাহ বুলু সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮