শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৪, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বাসস’কে এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গরুর নামে ঘোড়ার মাংস বিক্রির ভিডিও ভাইরাল, নমুনা সংগ্রহ

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের আড়ালে প্রতারণা, রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

পুঠিয়ায় ১৯ মহিষ ডাকাতির ‘মূলহোতা’ গ্রেপ্তার,,

আরএমপির অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (বিএমএসএ)-এর আত্মপ্রকাশ

রুয়েটে নতুন ভিসি অধ্যাপক আব্দুর রাজ্জাকের যেগদান

রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার