রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় দুই ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

ইসরায়েলি বাহিনীর হামলায় দখলকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে সেখানে এ নিয়ে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালের দিকেও নাবলুস শহরের আল-তাওন এলাকায় হামলা চালায় ইসরায়েল। সে সময় এক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়। ওই ঘটনায় আহত হন আরও দুজন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উত্তর পশ্চিম তীরের নাবলুসের কাছে নিয়মিত টহল চলাকালীন একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলে থাকা সশস্ত্র সন্দেহভাজনদের ওপর গুলি চালানো হয়েছে। গত কয়েক মাসে ওই এলাকায় প্রায় প্রতিদিনই সহিংসতার ঘটনা ঘটছে।

সম্প্রতি দখলকৃত অঞ্চলে ইসরায়েল তল্লাশি জোরদার করেছে। এতে এরই মধ্যে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাছাড়া একই সময়ে ইসরায়েলি বাহিনীর ওপর ফিলিস্তিনিদের হামলাও বেড়েছে।

এর আগে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র শিরীনের মাথায় গুলি করে দখলদাররা। একই সময় জেরুজালেমভিত্তিক আল-কুদস পত্রিকায় কর্মরত আরেকজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হন।

মূলত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সাহসিকতার সঙ্গে কাজ করায় আরব বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন শিরীন। জেরুজালেমে বেড়ে উঠলেও ৫১ বছর বয়সী এই নারী ছিলেন মার্কিন নাগরিক। এ ঘটনার পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে গাঁজার বাগানে ডিবির অভিযান, ২৫ টি গাছসহ গ্রেপ্তার বাগান মালিক

নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারী গ্রেফতার

রাজশাহীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বুকে ব্যথা নিয়ে ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে

নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

রাজশাহী নগরীতে বন্ধুকে বাঁচাতে নদীতে ডুবে যুবকের মৃত্যু