Monday , 16 June 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১০ মাস আগে ইসলামী ব্যাংকের ১০.৭২ লাখ টাকা ছিনতাই: অবশেষে এক আসামি আটক

প্রতিবেদক
sonynews
June 16, 2025 11:57 am

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর মতিহার থানাধীন বিনোদপুর এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ মাস পর এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ইমন, কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের এমদাদের ছেলে।

আজ সোমবার (১৬ জুন) সকালে রাজশাহীর নওদাপাড়া মোড়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কাটাখালি থানা পুলিশ। পরে জানা যায়, সে ২০২৪ সালের ১ আগস্ট ইসলামী ব্যাংকের ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, “আটক ইমনকে অটো ছিনতাই মামলায় থানায় আনা হয়। পরে জানা যায়, সে পূর্বের একটি গুরুত্বপূর্ণ ছিনতাই মামলার সাথেও জড়িত। যেহেতু ওই মামলাটি মতিহার থানায়, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে কাটাখালি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মোঃ হাসানুল বান্না একটি কালো ব্যাগে গ্রাহকদের জমাকৃত ১০,৭২,০০০ টাকা নিয়ে বিনোদপুর শাখায় যাচ্ছিলেন। পথে আইবিএ ভবনের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে আসা ৫ জন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে। তারা চাকু দেখিয়ে তাকে নামিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ওই ঘটনার পরে দিন ব্যাংকের শাখা ইনচার্জ ও প্রোপাইটর মুহাম্মদ ওবায়েদুর রহমান বাদী হয়ে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “বাদী আমাদের মৌখিকভাবে অবগত করেছেন। আমরা আদালতে তাকে আটক দেখানোর আবেদন করেছি। আদালতের আদেশ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসিত কুমার জানান, “আজ ইমন নামের এক আসামি আটক হওয়ার খবর পেয়ে আমি নিজে বাদীর সঙ্গে কাটাখালি থানায় উপস্থিত ছিলাম। তাকে মামলায় জড়িত থাকা বিষয়ে যাচাই করে আদালতের মাধ্যমে আটক দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রয়োজন হলে ইমনের রিমান্ড চাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও বিস্তারিত জানা যাবে।

ছিনতাইকারি ৩ জনের মাঝখানে ইমন

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে

পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তদারকি নেই কর্তৃপক্ষের

স্বৈরাচার আশীর্বাদে কাজী শফিকুলের তাণ্ডব

​অবশেষে পদত্যাগ করলেন নেসকোর এমডি: আজ রাতেই দেশ ত্যাগ করার গুঞ্জন

নাটোরে ছাত্রী নিবাস থেকে তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ