রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে ছাত্রী নিবাস থেকে তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৩১, ২০২৪ ৮:২৩ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি: নাটোরে শহরের এক ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।

নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের ওই তরুণী সিংড়ার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

হাফসা ছাত্রী নিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু বলেন, “শনিবার রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা ফোন দিয়ে বলে বৈশাখীর রুমের দরজা বন্ধ, রুম থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

“এরপর বৈশাখীর পরিবার ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।”

মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। পরে রুমে বৈশাখীর মরদেহ তার ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ মনে হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, বৈশাখীর ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

জানান এই পুলিশ কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মায়ানমারে পাচারের সময় ১১ টন রাসায়নিক সারসহ ৩ পাচারকারী আটক

রাজশাহীতে গরুবোঝাই ভটভটির ধাক্কায় নারীর মৃত্যু

রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাসিকের সহযোগিতা

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের

অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসি ২৫ জুলাই

রাজশাহীতে কারাগার থেকে হাসপাতালে গিয়ে যুবদল নেতার মৃত্যু

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর চার সাংবাদিক আহত, লুটপাট

রাজশাহীতে সাংবাদিককে বাড়ি থেকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

রাজশাহীতে নাবিল গ্রুপের ডাল আত্মসাৎ গ্রেফতার ২