সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নির্বাচনী যান চলাচলে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫(অংশ-২)-১০০, তারিখ ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৯.০১.২৬-৫২, তারিখ ০১-০২-২০২৬ খ্রি. এর নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নিম্নোক্ত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে—
১) ট্যাক্সি ক্যাব/কার
২) পিকআপ
৩) মাইক্রোবাস
৪) ট্রাক

এছাড়া, ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত পর্যন্ত সকল ধরনের মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

নিম্নোক্ত ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না—

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক
জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন
বিমানবন্দরগামী ও বিমানবন্দরফেরত যাত্রী ও স্বজনদের বহনকারী যানবাহন (টিকিট বা প্রমাণপত্র সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনি এজেন্টের জন্য একটি যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে)
সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেল (রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে)
নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী
বিটিআরসি ও বিটিআরসি কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যানবাহন
জাতীয় মহাসড়ক, বন্দর সংলগ্ন সড়ক, আন্তঃজেলা চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান সড়কের সংযোগ সড়কসমূহ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীতে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হউক”: যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের নতুন পোস্টার

ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

চালের দাম নিয়ে যত ‘চালাকি’

আগামী ৫ বছরে বাড়ি ও সন্তান নেওয়ার পরিকল্পনা অভিনেত্রী