• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

sonynews / ১৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২টায় হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় এলাকাবাসী প্রশাসক মহোদয়কে ঈদগাহ মাঠের উন্নয়ন, জানাযা শেড নির্মাণ, আলোকায়ন ব্যবস্থার উন্নয়ণসহ বিভিন্ন বিষয় তুলে ধরলে তিনি এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এতে স্থানীয় এলাকাবাসী রাসিক প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ¦ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নয়ন সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category