রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে গাঁজার বাগানে ডিবির অভিযান, ২৫ টি গাছসহ গ্রেপ্তার বাগান মালিক

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৪, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ টি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো: মিঠু মিয়া (৫২)। সে গাইবান্ধা জেলার সদর থানার কুপতালা এলাকার মৃত সাদা মিয়ার ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় বসবাস করেন।

২৪শে মার্চ ভোর ৫টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার বুলনপুর এলাকায় এক ব্যক্তি গোপনে ইটের প্রাচীর দিয়ে জমিতে বিভিন্ন শাক-সবজি ও কলা গাছ চাষের পাশাপাশি কৌশলে গাঁজার চাষাবাদ করে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ভোর সাড়ে ৫টায় ওই এলায় অভিযান পরিচালনা করে আসামি মিঠুকে গ্রেপ্তার করে। এসময় ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়র লিটন পুনরায় নির্বাচিত হওয়ায় তিন শিশুর শুভেচ্ছা

বিএনপি নেতা রাজশাহী ক্যাবের সেক্রেটারির চাঁদা দাবির অডিও ভাইরাল

রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এক কেজি মরিচের দাম ২৮ লাখ টাকা! রাজশাহীতে চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামী মরিচ’

মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতিকে জুতা নিক্ষেপ

রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন

রাজশাহীর ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন শামীম আহমেদ

নারী ফুটবলারদের জন্য আলাদা খেলার মাঠ দাবি সাবিনার