শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৪, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাজশাহী: বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এবারের প্রতিপাদ্য ছিল ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
শনিবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা হবিবুর রহমান। আলোচনা শেষে অতিথিরা কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে ত্বরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে চারজন সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও চারজন সেরা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণের জন্য দিনের আলো হিজড়া সংঘ এবং দক্ষতা উন্নয়ন ও উগ্রবাদ প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য দি এশিয়া ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু

রাজশাহীতে কলেজ পড়ুয়া তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল, যুবকের ৬ বছরের কারাদণ্ড

রুয়েটে অভ্যান্তরে মাদকের রমরমা কারবার চালাচ্ছে পলাশ!

বিএনপি’র শুভেচ্ছা লিফলেট বিতরণ সারাবিশ্ব ৭ জানুয়ারীর নির্বাচন প্রত্যাখ্যান করেছে : মিনু

Federal government of the United States

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট

রাজশাহীতে স্ত্রীসহ কাউন্সিলর শাহুর বিরুদ্ধে দুদকের মামলা

ঋতু খাতুন রিয়া হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাবি শিক্ষকের বিরুদ্ধে অপহরণ ও যৌতুক মামলায় ১৭ দিনেও গ্রেফতার নয়, ক্ষোভ পরিবারের

রুয়েটে ‘অধিকতর উন্নয়ন’ শীর্ষক সভা অনুষ্ঠিত