রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৯, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের আশেপাশে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেল আরিফ। সঞ্চালনায় ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য আব্দুল কাদের উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, মোঃ মাহফুজ আলী মানিক, চন্দ্রিমা থানা যুবদলের সদস্য ইউসুফ আলী সনি, চন্দ্রিমা থানা যুবদলের সদস্য সাগর, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ অপূর্ব, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সভাপতি নয়ন ইসলাম।

এছাড়া চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিজভী রেজা সাগর, যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ আলী, মোঃ জয় এবং ১৯ নং ওয়ার্ড দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জেকি, সদস্য সচিব মোঃ রমজানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেমি, শিমুল, ধলু, রানা, সিয়াম, রবিউল, রাসেল, সজীব, সোহান, সিফাত, জিমসহ শতাধিক নেতা-কর্মী।

এই আয়োজনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের আদর্শ এবং তার মানবিক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, এই ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে যুবদলসহ দলের অঙ্গসংগঠনগুলো মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় নীতি এবং সেবামূলক কার্যক্রমের বার্তা পৌঁছে দিচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

একপশলা বৃষ্টিতে শীতের রুক্ষ প্রকৃতি যেন রাজশাহীতে প্রাণ ফিরে পেয়েছে

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রুয়েট উপাচার্যের উদ্বেগ

মা-বাবার সামনে নাস্তা আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সন্তান

মা-বাবার সামনে নাস্তা আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সন্তান

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সভাপতি-সেক্রেটারি হলেন যারা

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

এমপি মিলনকে মোহনপুর উপজেলা প্রশাসনের সংবর্ধনা

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি