সোমবার , ১১ মে ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর আম কবে বাজারে আসবে? প্রকাশ হলো মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

প্রতিবেদক
sonynews
মে ১১, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: অপরিপক্ব আম বাজারজাত রোধে রাজশাহীতে চলতি মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে কোনো আম গাছ থেকে নামানো বা বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ আগামী ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে গাছ থেকে নামানো যাবে। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

রাজশাহীর কোন নাম কবে বাজারে আসবে?

সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। কেউ যেন নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারে আনতে না পারে, সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও কুরিয়ার সার্ভিস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন নয়া দিগন্তের শামছুল ইসলাম

নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের উল্লাসের ভিডিও ভাইরাল

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের

চার দিনের সরকারি সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

বিয়ের তারিখ জানিয়ে দোয়া চাইলেন বুবলী

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

সচিবের পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান